- - -

গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান

Print News

গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান

দেশের বর্তমানে গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে জেলা জামায়াতের নেতৃত্বে পথসভা ও স্বারকলিপি প্রদান করা হয়।
পথসভায় ১১দলীয় ঐক্যজোটের মুখ্য সমন্বয়ক জেলা জামায়াত নেতা মোঃ ইব্রাহিম ভূঁঞা বলেন,
গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিংসহ মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির
কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার।নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতেই এর বিরূপ প্রভাব পড়ছে।
পথসভা শেষে দেশের মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ করে শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার বস্ত্র শিল্পের সমস্যা সমাধানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নিম্নোক্ত ৬ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন।
দাবিসমূহ:
১. সারাদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ভয়াবহ লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩. বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করা।
৪. ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান নিশ্চিত করা।
৫. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
৬. জনগণের স্বার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa