- - -

পশ্চিমবঙ্গের হাওড়ায় প্রবল বজ্রপাতের তান্ডব, মৃত ৩ আহত ২

Print News

পশ্চিমবঙ্গের হাওড়ায় প্রবল বজ্রপাতের তান্ডব, মৃত ৩ আহত ২

 

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় প্রবল বজ্রপাতের তান্ডব। ঘটনায় জগৎবল্লভপুরে ও আমতায় মৃত্যু হয় ৩ জনের, আহত হয়েছেন আরও ২। সোমবার ( আগস্ট ) দুপুরে ক্রমাগত বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাতে কার্যত থমকে গেল হাওড়া জেলার একাংশ। খবরে প্রকাশ, মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। প্রথম ঘটনাটি সামনে আসে জগৎবল্লভপুরের হরিনারায়ণপুরের। ধানক্ষেতে কাজ করা ও ট্রাক্টর চালানোর সময় বজ্রপাতে ৪ জন চাষি আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মানবেন্দ্র মন্ডল (৫০) ও অনুপ কর (৪৫) কে মৃত বলে ঘোষণা করেন। আহত ২ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে, বৃষ্টির মধ্যে জমিতে কাজ শেষে জলাশয়ে কোদাল ধৌত করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক সুশান্ত রায় (৩৫) এর। স্ত্রী ও ৩ নাবালক সন্তানকে রেখে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল সে,  ফলে দিশেহারা পরিবার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa