
এনসিপি নেতা আটক
বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে আটক করা হয়েছে।
আটক হওয়া আফতাব মজুমদার নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস এলাকার বাসিন্দা ও চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য।
মামলার এজাহার উল্লেখ করা হয়, প্রায় তিন মাস আগে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত অভিযোগকারী ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত আফতাবের পরিচয় হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে আফতাব। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
এরপর ভুক্তভোগী তরুণী নিরুপায় হয়ে থানায় মামলা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী আফতাব মজুমদার নামের একজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। আজ আটককৃত আফতাবকে আদালতে প্রেরণ করা হয়।
![]()









