
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন যুবদল নেতা মাসুম পুলিশ হাতে আটক
ঝালকাঠির কাঠালিয়া সাইবার আইনের মামলায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো.মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাসুম বিল্লাহ (৩৩) উপজেলার দক্ষিন শৌলজালিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ইউনিয়ন বিএনপি নেতা।
জানাগেছে, গত বৃহস্পবিার (১৬ জুলাই) রাতে উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল হক সোহাগ বাদী হয়ে আরিফ মো.মাসুম বিল্লাহসহ ৮জনকে আসামী করে সাইবার আইনে থানায় একটি মামলা করেন। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয় সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুম বিল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজীসহ ৪টি মামলা রয়েছে।
মাসুম ৫ আগষ্টের পর থেকে সন্ত্রাসী, জমিদখল, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
![]()









