- - -

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Print News

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব সদস্যদের নিয়ে চট্টগ্রাম ক্লাবে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করেন সীতাকুণ্ডের কৃতীসন্তান লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। বক্তব্য রাখেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের বড় ভাই সীতাকুণ্ড উপজেলার প্রাক্তন চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মেজবাহ উদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য টিপু দাশ গুপ্ত, দপ্তর সম্পাদক ইমাম হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন, সদস্য সাজ্জাদ হোসেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের ছোট ভাই মোহাম্মদ ইরফান, খালাতো ভাই ফরিদুল আলম, বড় ছেলে সারতাজ ইমরান প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa