
কেংড়াছড়ি ইউনিয়নে বন্যার পানিতে প্লাবিত ক্ষতিগ্রস্থদের পাশে বিলাইছড়ি জোন

সোমবার (১৩ জুলাই) বিলাইছড়ির কেংড়াছড়ি ইউনিয়নে বন্যার পানিতে প্লাবিত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে বিলাইছড়ি জোন।
রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি সেনাজোন’র (২৯ বীর) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সহায়তা তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন পূর্বক তাদের খোঁজ খবর নেন। উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ইছামতি পাড়া, মধ্যপাড়া ও ঢেবাছড়ি পাড়ার মোট ৬৪ ক্ষতিগ্রস্থ পরিবারকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। সেনাবাহিনীর এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
![]()









