- - -

১১ বছরের ছাত্রকে নিয়ে ভুল বোঝাবুঝি: প্রশাসনের কাছে পরিবারের ক্ষমাপ্রার্থনা

Print News

১১ বছরের ছাত্রকে নিয়ে ভুল বোঝাবুঝি: প্রশাসনের কাছে পরিবারের ক্ষমাপ্রার্থনা

গত ১০ জুলাই (শুক্রবার) ক্যানিং এলাকার বাসিন্দা MD রামিজ (১১), চতুর্থ শ্রেণির ছাত্র, টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে কাউকে কিছু না জানিয়ে ভুলবশত ট্রেনে উঠে শিয়ালদহে চলে যায়। পরবর্তীতে এক অপরিচিত মহিলার সহায়তায় সে বেড়েবেড়িয়া স্টেশনে নেমে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে।বাড়ি ফিরে MD রামিজ তার বাবা-মাকে জানায় যে তাকে অপহরণ করা হয়েছিল। সন্তানের কথায় বিশ্বাস করে এবং উদ্বিগ্ন হয়ে তার বাবা সাইফুদ্দিন নাইয়া বিষয়টি ক্যানিং থানায় জানান এবং সংবাদমাধ্যমের কাছেও একই তথ্য তুলে ধরেন।পরবর্তীতে ক্যানিং থানার পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদের সময় প্রকৃত ঘটনা সামনে আসে। MD রামিজ স্বীকার করে যে অপহরণের ঘটনাটি সত্য ছিল না এবং সে ভুল তথ্য দিয়েছিল।এরপর MD রামিজের বাবা সাইফুদ্দিন নাইয়া ক্যানিং থানার ভারপ্রাপ্ত আইসি মহাশয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের মাধ্যমে নিজের ভুল স্বীকার করে জানান, ভবিষ্যতে এমন ভুল আর হবে না এবং এ ধরনের তথ্য যাচাই না করে প্রচার করবেন না।তিনি আরও বলেন, ক্যানিং থানার আইসি মহাশয়সহ সমগ্র প্রশাসনের আন্তরিক সহযোগিতায় তাঁর সন্তানকে নিরাপদ ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়া সম্ভব হয়েছে। এ জন্য তিনি প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa