- - -

বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসকে বাহুবল উপজেলা মডেল প্রেস ক্লাবের সংবর্ধনা

Print News

বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসকে বাহুবল উপজেলা মডেল প্রেস ক্লাবের সংবর্ধনা

হবিগঞ্জের বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল সোমবার রাতে বাহুবল উপজেলার মিরপুর বাজারে উপজেলা মডেল প্রেস ক্লাব ও দৈনিক খোলাচোখ এর যৌধ উদ্যেগে দেয়া এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি বাহুবল থানার বিদায়ী ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস।
উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম টিপু সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন হ্নদয়ের পরিচালনায় বক্তব্য রাখেন ৫ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, দৈনিক আজকের পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি কাজী মাহমুদুল হক সুজন, শফিক মিয়া মহালদার, মোঃ আব্দুল আউয়াল, তুহিন মিয়া মেম্বার, আমির আলী,আবু ওয়াহিদ মিয়া প্রমুখ।
পরে ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস এর হাতে সম্মাননা ক্রেষ্ট তোলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, (তদন্ত) প্রজিত কুমার দাস সম্প্রতি বাহবল থানা থেকে চুনারুঘাট থানায় যোগদান করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa