- - -

শিলংয়ে কুয়োতে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু 

Print News

শিলংয়ে কুয়োতে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

 

ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ের লাপালাং এলাকায় একটি নির্মাণস্থলের কুয়োর ভিতরে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে শ্বাসরুদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার ( ১১ জুলাই ) সন্ধ্যায় সংগঠিত এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে প্রকাশ, রিনজাহ থানার অন্তগর্ত এলাকায় এদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পূর্ব খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক সিয়েম জানান, কুয়োতে জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করতে ৪ জন শ্রমিক কুয়োর ভিতরে নামেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণস্থলে ব্যবহৃত একটি জেনারেটার থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বা গ্যাস কুয়োর ভিতরে জমে যাওয়ায় তাঁরা অচেতন হয়ে পড়েন। অনেকক্ষণ পরেও শ্রমিকরা বাহিরে না আসায় তাঁদের উদ্ধারে দুই সহোদর ভাই কুয়োর ভিতরে নামেন। কিন্তু তাঁরাও একইভাবে বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে উদ্ধারকারী দল কুয়ো থেকে সবাইকে বাইরে নিয়ে এলেও ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। ঘটনার প্রকৃত কারণ এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি নির্মাণস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কুয়োর মতো বন্ধ স্থানে জ্বালানি চালিত যন্ত্র ব্যবহারের ফলে দ্রুত বিষাক্ত গ্যাস জমে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa