- - -

চবিতে বিশ্ব নদী দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা সভা  অনুষ্ঠিত

Print News

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগ ও গ্রীণ ভয়েজ রিভার ক্লাবের  যৌথ উদ্যোগে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।

সোমবার (২৫ শে সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর অডিটোরিয়াম হলে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড.মো মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে মোঃ ইমাম হাসান সৈকত ও নওশীন তাসনিম নিঝুমের যৌথ সঞ্চালনায় বিশ্ব নদী দিবস শীর্ষক আলোচনায় প্রধান অতিথি প্রফেসর ড.শিরীণ আখতার উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন, সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবীর বিন আনোয়ার ।

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিকে রিভার ক্লাব ও গ্রীণ ভয়েজ ক্লাবের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন।

আলোচনায় প্রধান অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর ড.বেণু কুমার দে বলেন, নদী হারিয়ে যাওয়া একমাত্র কারণ বর্জ্য পালানো। আমরা আমাদের সচেতনার অভাবে নদীকে মৃত করে তুলছি। যার কারণে বাংলাদেশে প্রতি বছর অনেক নদী তার গতি হারিয়ে পেলে। তিনি আরও বলেন নদীকে বাঁচাতে হলে
আমাদের সচেতনার মাধ্যমে নদীকে দূষণ মুক্ত রাখতে হবে।

বিশেষ বক্তা হিসেবে অনলাইন যুক্ত হয়ে কবীর বিন আনোয়ার বলেন, আমরা ২৩ হাজার হালদা দখলকারী দুষ্কৃতি পরিবারকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। দেশের তরুণ প্রজন্মকে হালদাকে নিয়ে ভাবতে হবে। কোনভাবেই যেন হালদা বা বাংলাদেশের কোন নদী কোন ঘাতকের কারণে অস্তিত্ব হারিয়ে না ফেলে।

আলোচনায় প্রফেসর ড.মোঃ মনজুরুল কিবরীয়া হালদা নদী নিয়ে বিভিন্ন গবেষণা মূলক প্রবন্ধ উপস্থাপন করেন এবং হালদা নদী মৎস্য হেরিটেজের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমরা হালদা নদীকে আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এ-সময় বলেন, হালদাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বিশেষ করে তরুণ প্রজন্মকে সজাগ হতে হবে।

গ্রীণ ভয়েজের সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লাহ ও রিভার ক্লাবের আহ্বায়ক আব্দুলাহ আশেক তারা গ্রীণ ভয়েজ ক্লাব ও রিভার ক্লাব নিয়ে তাদের সেচ্ছাসেবা মূকল কাজ গুলোর স্লাইড আকারে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মেরিন সাইন্স এন্ড ফিশারিজ অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ শফিকুল ইসলাম,উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী,ইন্ট্রিগ্রেটিড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএপ), জহিরুল আলম,

নদী অধিকার মঞ্চের এম শমশের আলী, আহ্বায়ক মনির হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ রিভার ফাউন্ডেশন,চট্টগ্রাম জেলার নৌপুলিশ সদস্যরা।এই সময় আলোচনায় আরো উপস্থিত ছিলেন গ্রীণ ভয়েজ ও রিভার ক্লাবের সদস্য গণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa