
সাবেক ছাত্রনেতা, মানবাধিকার সংগঠক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার নেতা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর সাথে জামাত শিবির ক্যাডার, ভূমিদস্যু, মামলাবাজ, ডকুমেন্ট জালিয়াতি জুলুমবাজ, প্রতারক জামাত ক্যাডার শহীদুল্লাহ ওছমান প্রকাশ শিবির ক্যাডার ছোট ওছমান এর কর্তৃক প্রতারণার অভিযোগ ও তার শাস্তির দাবিতে নগরীর বহদ্দারহাটস্থ একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ চট্টগ্রাম মহানগর।
এ সময় তারা বলেন, শিবির ক্যাডার ওসমান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তারা শিবির ক্যাডার ওসমানের অপরাধ তদন্ত করে শাস্তির আওতায় আনতে হবে।
এই সময় লিখিত বক্তব্য রাখেন, ভুক্তভোগী সেলিম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, বঙ্গবন্ধু পরিষদ ফটিকছড়ি শাখার জুনায়েদ সিকদার হিরু, লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারী।
![]()









