
নাজিরহাটে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন ও মীর মোহাম্মদ অলিউল্লাহ মাইজভাণ্ডারী(রঃ)’র বার্ষিক ওরশ মহান ১৬ আশ্বিন উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে এক প্রস্তুতি সভা এবং অত্র কমিটির বার্ষিক সম্মেলন সাধারণ সম্পাদক মোঃ আলী নেওয়াজের বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির ধর্মীয় সম্পাদক মওলানা মোঃ ইউনুচ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্টের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন জোনের সাংগঠনিক সমন্বয়ক মোঃ দিদারুল আলম,মোঃ মাহবুব সওদাগর,মোহাম্মদ নুরুল হুদা।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি বটন কুমার দে,সহ সভাপতি মোহাম্মদ আকরাম,মোহাম্মদ আলি নেওয়াজ,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ হারুন উর রশীদ,
মোহাম্মদ নুরুল আবছার,মোহাম্মদ আবু তৈয়ব,মোহাম্মদ হায়দার আলী,মোহাম্মদ কামরুল হাসান,মোহাম্মদ নাজিম উদ্দিন,আলি আকবর,মোহাম্মদ মানিকসহ উক্ত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দ।
সভায় মহান ২৬ আশ্বিন ও মহান ১৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে ব্যপক কর্মসূচী হাতে নেওয়া হয়।
![]()









