- - -

মধ্যপ্রদেশে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির ! দুর্ঘটনায় মৃত অন্তত ৫

Print News

মধ্যপ্রদেশে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির ! দুর্ঘটনায় মৃত অন্তত ৫

 

ভারতের মধ্যপ্রদেশে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। মঙ্গলবার (৭ জুলাই ) ভোর রাতে ঘটনাটি ঘটেছে মাইহার জেলার সিতারগঞ্জ- বিজয়ওয়াড়া ৩০ নম্বর জাতীয় সড়কে। পুলিশের দাবি, দ্রুত গতিতে চলা একটি এসইউভি গাড়ি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৫ জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আহত ওই যুবকের অবস্থা আশংকাজনক। অন্যদিকে, ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রে খবর, ভোররাতে ৬ যুবক জন্মদিনের পার্টি থেকে অভিশপ্ত ওই গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন। পুলিশের দাবি, জাতীয় সড়কের উপর দেহাত থানার অন্তগর্ত রিগ্রা গ্রামের কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। একবারে চলন্ত একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ওই এসইউভি গাড়িটি। প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে গাড়িটি চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনাটি ঘটেছে। যদিও অন্যান্য দিকগুলি ও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিকট একটি শব্দ হয়। ঘটনার অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। ঘটনার পরেই স্থানীয় মানুষজনই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। গাড়ির কাঁচ ভেঙে দেহ উদ্ধার করা হয়। আশংকাজনক অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করা হয় আরও ১ জনকে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ওই ব্যক্তি সাতনা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে একটি সূত্রের দাবি, মৃত ৫ যুবক স্থানীয় এক কংগ্রেস নেতা মণীশ প্যাটেলের আত্মীয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa