- - -

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে হামলা ! ২ জওয়ান শহিদ 

Print News

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে হামলা ! ২ জওয়ান শহিদ

 

ফের অগ্নিগর্ভ ভারতের মণিপুর রাজ্য। সোমবার (৬ জুলাই ) বিকেলে উখরুল জেলায় আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালাল বন্দুকবাজের দল। এই অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২ জন জওয়ান। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। সূত্রে খবর, এদিন আসাম রাইফেলসের ৪০ জন জওয়ানকে নিয়ে কয়েকটি কনভয় রওনা দিয়েছিল। শাংশাকের কাছে নংশাকং গ্রামের অদূরে আচমকা কনভয় লক্ষ্য করে গুলিবৃষ্টি করে একদল অজ্ঞাত পরিচয় যুবক। পাল্টা জবাব দেয় বাহিনী ও। প্রায় এক ঘন্টা ২ পক্ষের লড়াই চলার পর গুরুতর আহত হন সেনা আধিকারিক বলবন্ত সিং এবং রাইফেলম্যান সিএম সিং। পরে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন একটি কনভয়ের চালকের আসনে ছিলেন। গুলির লড়াইয়ে আরও জওয়ান আহত হয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। তবে বন্দুকবাজরা সেখানে থেকে চম্পট দিয়েছে বলে খবর। সেনাসূত্রে জানা গেছে, কনভয়গুলির যাত্রা পথে একটি সেতুর দুই পাশে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুঁতে রেখেছিল হামলাকারীরা। তার মধ্যে ২টি বিস্ফোরিত হয়েছে। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে পেলেন নিরাপত্তা রক্ষীরা। অভিযুক্তদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। হামলার কড়া নিন্দা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa