- - -

সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন উপলক্ষে নানা আয়োজন করেছে।

Print News

সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন উপলক্ষে নানা আয়োজন করেছে

 

মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সিংড়া আদিবাসী পাড়ায় ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-এর আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

অনুষ্ঠানে শুরুতে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। পরে তিনি শিশু-কিশোরদের সঙ্গে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে কেক কাটেন এবং আয়োজিত ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা উপভোগ করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সকল জাতিগোষ্ঠীর সমঅধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; জনাব শাওন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল), দিনাজপুর; অফিসার ইনচার্জ, বীরগঞ্জ থানা, দিনাজপুর এবং সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa