- - -

ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষে হক কমিটির দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Print News

ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষে হক কমিটির দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সাপলঙ্গা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৫ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার বাদে এশা সংগঠনের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন।সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ উদ্দীন বাদশার পরিচালনার প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (ক) জোনের সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী।বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান মুন্সিঘাটা শাখার উপদেষ্টা মুহাম্মদ নাছির উদ্দীন, সাপলঙ্গা শাখার সভাপতি মুহাম্মদ খোরশেদুল আলম মানিক, সাবেক সভাপতি মুহাম্মদ অলি এরশাদ, কদলপুর শাখার উপদেষ্টা মুহাম্মদ নূরুল আলম, রশিদর পাড়া শাখার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী, মুহাম্মদ বাবু।জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa