
অক্সিজেন মোড়ে চসিকের অভিযান ২০ দোকান উচ্ছেদ ও ১১ হাজার টাকা জরিমানা

আজ ৩০ জুন ২০২৬ খ্রি, নগরের অক্সিজেন মোড়ে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০ টি অবৈধ দোকান উচ্ছেদ ও ১১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে নগরের অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়ক অংশের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সাথে ফুটপাতের উপর ফ্রিজ মেরামত করা ও ঝুঁকিপূর্ণভাবে হোটেলের গ্যাসের চুলা রাখার অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
![]()









