- - -

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণের প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Print News

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণের প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে এই কর্মসূচির আয়োজন করে ‘ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক জনতা’।
কর্মসূচি অনুযায়ী, বিকেলের দিকে উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানীনঞ্জ বাজার হয়ে ঘোড়াঘাট-গাইবান্ধা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা কালিমা খচিত পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি জানান। একইসঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa