- - -

রায়পুরায় ইউপি সদস্যের উপর বিভিন্ন অভিযোগ এনে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

Print News
রায়পুরায় ইউপি সদস্যের উপর বিভিন্ন অভিযোগ এনে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য  আলতাফ হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আব্দুল খায়ের নামে একজন ভুক্তভোগী।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রায়পুরা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সম্মেলনে আব্দুল খায়ের লিখিত বক্তব্যে বলেন, ইউপি সদস্য আলতাফ হোসেন এর দেওয়া স্কিমে বি.আর.ডি.বি ও এলাকাবাসীর যৌথ অর্থায়নে একটি ইটের সলিং রাস্তা নির্মান করেন। রাস্তাটি নির্মানের সময় উভয় পাশ থেকে সাড়ে ৩ ফুট করে নেওয়ার কথা থাকলেও রাতের আঁধারে জোর পূর্বকভাবে আব্দুল খায়ের এর জমির উপর দিয়ে পুরো ৭ ফুট রাস্তা নির্মান করেছে বলে অভিযোগ করেছেন।
এছাড়াও স্কিম অনুযায়ী রাস্তা না করে ইউপির সদস্যের মনগড়া স্কিমে রাস্তা নির্মাণ করার অভিযোগ করা হয়। তিনি আরো বলেন,  রাস্তাটির প্রকল্প অনুযায়ী কাজ না হাওয়ায় এতে বাঁধা দিলে ইউপি সদস্য তার লোকজন নিয়ে আমাকে মারধরসহ অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে।  এই ঘটনার ব্যাপারে রায়পুরা থানায় একটি অভিযোগ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa