- - -

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে তিনদিনব্যাপী গ্রীণ রোড শো শুরু আজ

Print News

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে
তিনদিনব্যাপী গ্রীণ রোড শো শুরু আজ

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২০ জুন, সকাল ১০টায়, নগরীর বহদ্দারহাট চত্বরের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী গ্রীন রোড শো’র উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চট্টগ্রাম ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হবে।

উক্ত কর্মসূচি সফল করার জন্য গ্রীন রোড শো উদযাপন কমিটির আহ্বায়ক গাজী মো. সিরাজ উল্লাহ, সদস্যসচিব মো. জাকির হোসেন ও সমন্বয়কারী আকতার হোসেন নিজামী এবং সংগঠনের সভাপতি পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa