- - -

সাংবাদিক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের প্রতিবাদে সাংবাদিক উন্নয়ন পরিষদের তীব্র নিন্দা

Print News

সাংবাদিক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের প্রতিবাদে সাংবাদিক উন্নয়ন পরিষদের তীব্র নিন্দা

সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা
চট্টগ্রাম: জাতীয় ইংরেজি দৈনিক টুরিস্ট পত্রিকার ডেপুটি এডিটর, চট্রল চিত্র-এর নির্বাহী সম্পাদক, আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের সদস্য, দেশবরেণ্য সাংবাদিক, লেখক, গবেষক, টেলিভিশন উপস্থাপক, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের অন্যতম নেতা, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের নীতিনির্ধারক মো. কামাল উদ্দিন-এর বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী সন্ত্রাসী চক্র কর্তৃক তথাকথিত সংবাদ সম্মেলনের নামে পরিচালিত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক উন্নয়ন পরিষদ।
পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিক মো. কামাল উদ্দিন চট্টগ্রাম তথা দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে নির্ভীকভাবে লেখালেখি করে আসছেন। দুর্নীতি, অনিয়ম, দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁর ধারাবাহিক অবস্থান অনেক অসাধু ও সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থে আঘাত হেনেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও স্বার্থান্বেষী ব্যক্তি তথাকথিত সংবাদ সম্মেলনের আড়ালে মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং সুস্পষ্টভাবে চরিত্রহননের অপচেষ্টা। প্রকৃতপক্ষে তিনি ওই এলাকার সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি এবং জনদুর্ভোগের বিষয়গুলো তথ্য-উপাত্তসহ গণমাধ্যমে তুলে ধরেছেন। ফলে এসব অপকর্মে জড়িত গোষ্ঠী নিজেদের অপরাধ আড়াল করতে এবং জনমতকে বিভ্রান্ত করতে এই অপপ্রচারের পথ বেছে নিয়েছে।
সাংবাদিক উন্নয়ন পরিষদ মনে করে, একজন সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং তাঁর পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তি মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একটি গণতান্ত্রিক সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে কলমধারীদের কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিক মো. কামাল উদ্দিন একজন সুপরিচিত লেখক, গবেষক, কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। তিনি আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে বিশ্বব্যাপী লেখক ও সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন, নাগরিক অধিকার, গণমানুষের সমস্যা এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কুৎসা রটনা সমাজের বিবেকবান মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না।
সাংবাদিক উন্নয়ন পরিষদ অবিলম্বে এই অপপ্রচার ও ষড়যন্ত্রের নেপথ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রচার, মানহানি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে শীঘ্রই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে একটি প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সাংবাদিক উন্নয়ন পরিষদ দেশের সকল সাংবাদিক সংগঠন, পেশাজীবী সংগঠন, মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতন্ত্র ও মুক্তচিন্তায় বিশ্বাসী সকল মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa