- - -

অর্থ কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত

Print News

অর্থ কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত

 

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এর কনফারেন্স রুমে ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ (BoT)-এর সচিব মোহাম্মদ ওসমান। ইউসিটিসির অর্থ পরিচালক ও অর্থ কমিটির সদস্য সচিব জনাব আবদুল কাদের তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন ও মো. সোলেমান, অর্থ কমিটির সদস্য ও ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ওয়াহিদুল ইসলাম।

সভায় বিগত ১২তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয় এবং সেসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরের আয় ব্যয়ের হিসাব অনুমোদন এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।

সভায় সরকার নির্ধারিত টিডিএস ও ভ্যাট সংক্রান্ত অর্থ অনুমোদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অটাম-২০২৬ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আর্থিক ব্যবস্থাপনা, বাজেট বাস্তবায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিক উন্নয়নে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa