
আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
ভারতের আসামরাজ্যের রঙিয়ার সন্নিকটে খন্দিকরের তারাবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের প্রাণহানি ঘটেছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর সূত্রে প্রকাশ, একটি বাইক ও মালবাহী ডিআই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ২ যুবক ও ১ কিশোরের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে। নিহতদের মধ্যে রয়েছেন ২ সহোদর ভাই মাজরুল হোসেন ও জুবেইদ হোসেন। এছাড়া তাদের আত্মীয় সুলতান আলি ও এই দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। একই পরিবারের ৩ সদস্যের আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
![]()









