- - -

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

Print News

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

 

সোমবার (১৫ জুন) বিকেলে আচমকা কালবৈশাখীর দাপটে কেড়ে নিল ৩টি তাজাপ্রাণ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ২টি পৃথক এলাকায় বজ্রপাতের জেরে মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ার এবং পদ্মা নদীর ভাঙন রোধের কাজে নিযুক্ত দুই শ্রমিকেরা। এই ঘটনায় আরও ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রথম ঘটনাটি সংগঠিত হয় বড়ঞা থানা এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত যুবকের নাম সুব্রত ঘোষ(৩৬)। তিনি বড়ঞা থানারই একজন কর্মরত সিভিক ভলান্টিয়ার ছিলেন। বাড়ি স্থানীয় শাবলপুর গ্রামে। সোমবার (১৫ জুন) বিকেলে যখন আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়, তখন তিনি শাবলপুর পঞ্চায়েত কার্যালয়ের পাশেই ছিলেন। সেই সময়ই তীব্র শব্দে তাঁর ওপর বজ্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত এক তরুণ কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে বড়ঞা থানার পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া। দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপর একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে লালগোলা থানা এলাকায়। রেণু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙন রোধের কাজ করছিলেন সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে আসা একদল শ্রমিক। এদিন বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টির দাপট শুরু হলে, কাজ থামিয়ে ৭ জন শ্রমিক আত্মরক্ষার জন্য পাশের একটি আম বাগানের গাছের তলায় আশ্রয় নেন। আচমকা এই গাছের ওপর বজ্রপাত হলে ৫ জন শ্রমিক গুরুতর ঝলসে যান। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আমির শেখ (২৪) এবং খুরশেদ শেখ (২২) নামে ২ তরুণ শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জন হাসপাতাল

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa