
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে মনোহরদী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে মোট ১৩৯ ( একশো ঊনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩(তিন) জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাননীয় পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এবং মাননীয় সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার এর সার্বিক দিকনির্দেশনা তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহিদুজ্জামান, এসআই (নিঃ) মোঃ আল ইসলাম, এএসআই (নিঃ) সোহানুর রহমান,এএসআই (নিঃ) মাহমুদুল হক খান, এএসআই (নিঃ) এমদাদুল হক এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
প্রথম অভিযানে ১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক রাত ০১:৩০ ঘটিকায় মনহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দি এলাকায় আবুল কাশেমের পোল্ট্রি ফার্ম সংলগ্ন চালাকচর বড়চাপা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
এসআই (নিঃ) মোঃ শাহিদুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিঃ) মাহমুদুল হক খান, এএসআই (নিঃ) এমদাদুল হক ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। এ সময় শাওন (২৫) ও সোহাগ (২৭) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে যথাক্রমে ০৮(আট) পিস ও ১১ ( এগারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবা ১৯ ( ঊনিশ) পিস।
পরবর্তীতে একই রাতে আনুমানিক ০৩:২০ ঘটিকায় মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় কর্ণেল রব ইটভাটা সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসআই (নিঃ) মোঃ আল ইসলাম এর নেতৃত্বে এএসআই (নিঃ) সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
পুলিশের উপস্থিত টের পেয়ে কয়েকজন ব্যাক্তি পালানোর চেষ্টা করলে শামীম (২৪) নামের একজন ব্যাক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১২০( একশো বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনার জরিত আরও দুইজন পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
দুই অভিযানে সর্বমোট ১৩৯ ( একশো ঊনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, ” মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ অবস্থান অন্ত্যত কঠোর।” মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মাদক মুক্ত সমাজ গঠনে সর্বস্তরে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন,” মনোহরদী থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরা দমনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরো জোরদার ভাবে পরিচালিত হবে।
![]()









