- - -

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, গলিত ইস্পাতে ঝলসে মৃত ৮ শ্রমিক 

Print News

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, গলিত ইস্পাতে ঝলসে মৃত ৮ শ্রমিক

 

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৮ জন শ্রমিকের। সোমবার (৮ জুন) প্ল্যান্টের এসএমএস-২ এবং এসটিসি- ৩ হিট ফেসিলিটিতে গলিত ইস্পাত বহনকারী একটি ল্যাডেল হঠাৎ বিস্ফোরিত হলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সময় উচ্চ তাপমাত্রার গলিত ইস্পাত চারিদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই শ্রমিকরা ঝলসে যান। সোমবার (৮ জুন) রাতে যখন শ্রমিকরা প্ল্যান্টের ভেতরে কাজ করছিলেন, তখনই আচমকা ল্যাডেলটি ফেটে যায়। বিশাল পরিমাণ গলিত ইস্পাত ছড়িয়ে পড়লে কারখানায় মুহূর্তের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচতে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় মৃত ৮ জনের মধ্যে ৫ জন স্থায়ী কর্মী এবং ৩ জন চুক্তিভিত্তিক কর্মী। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং স্থানীয় প্রশাসনকে সব ধরণের সাহায্যের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু। স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গালপুডি অনিতা এবং টিডিপি সাংসদ এম শ্রী ভরত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পুরো পরিস্থিতির পর্যালোচনা করেন এবং উদ্ধারকার্য তদারকি করেন। আপাতত প্ল্যান্ট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ও শ্রমিকদের পরিবারে রয়েছে শোকের আবহ। কারখ

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa