- - -

পশ্চিমবঙ্গের ধসে তিস্তায় গাড়ি, ২দিন পর উদ্ধার শিশু সহ একই পরিবারের ৪ জনের দেহ

Print News

পশ্চিমবঙ্গের ধসে তিস্তায় গাড়ি, ২দিন পর উদ্ধার শিশু সহ একই পরিবারের ৪ জনের দেহ

 

শুক্রবার (৫ জুন) তলিয়ে গিয়েছিল গাড়িটি। ২টি পর রবিবার (৭ জুন) সেটি তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়। গাড়ির মধ্যেই মিলেছে ৫ বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃতদেহ। আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সব্য নিউপানে (২৭), স্মরিকা নিউপানে (২৯) টিকা মায়া দাহাল (৩১) ও দিত্য ছেত্রী (৫)। প্রাথমিক অনুমান, ধসের কবলে পড়ে গাড়িটি তিস্তার খাদে তলিয়ে যায়। সিকিমের বাসিন্দা ওই পরিবারটি। শুক্রবার (৫ জুন) নিজেদের গাড়িতে করে শিলিগুড়িতে চিকিৎসারত আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসছিলেন। ওই সময় প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঝরনা ফুলে ফেঁপে ওঠে। এর ফলেে উপর থেকে নেমে আসা ধসের কবলে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে তলিয়ে যায়। নিখোঁজ হওয়ার পর শুক্রবার (৫ জুন) রাত থেকেই শুরু হয় উদ্বেগ। আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার (৬ জুন) সকাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ও সিকিম প্রশাসনের সহায়তায় যৌথ তল্লাশি শুরু করে এনডিআরএফ টিম। ডেপুটি কমান্ড্যান্টে সঞ্জয় রঞ্জনের নেতৃত্বে এই উদ্ধার অভিযানে নামে এনডিআরএফের জওয়ানরা। তল্লাশির শুরুতেই নদীর পাড় থেকে গাড়ির ব্যাটারি ও কিছু ভাঙা অংশ উদ্ধার হওয়ায় আশংকা আরও ঘনীভূত হয়। এরপরই তল্লাশি চালিয়ে নদীগর্ভ থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির মধ্যেই ছিল ৪টিদেহ। উদ্ধার হওয়া দেহগুলো ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa