- - -

গুয়াহাটির জালুকবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, একই পরিবারের ৪ জনের মৃত্যু 

Print News

গুয়াহাটির জালুকবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, একই পরিবারের ৪ জনের মৃত্যু

 

ভারতের আসামরাজ্যের গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় গভীর রাতে সংগঠিত এক ভয়াবহ অগ্নিকান্ডে  একই পরিবারের ৪ সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের বাবা – মা এবং তাঁদের ২ সন্তান। জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাত ২টায় জালুকবাড়ির জয়মতীনগর এলাকায় একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর বাড়ির ভেতর থেকে পরিবারের ৪ সদস্যের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন কুদ্দুস আলি, কাজলি বেগম এবং তাঁদের ২ সন্তান। অগ্নিকান্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় তাঁদের বসতবাড়ি এবং ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী। স্থানীয় সূত্রে প্রকাশ, পরিবারটির একটি হোটেল ব্যবসা ছিল। হোটেলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর রাতেই জালুকবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই  ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa