- - -

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কালবৈশাখীর তান্ডবঃ বজ্রপাতে ৪ জন নিহত 

Print News

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কালবৈশাখীর তান্ডবঃ বজ্রপাতে ৪ জন নিহত

 

বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর দাপটে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা কার্যত মৃত্যুপুরীতে পরিণত হল। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতে জেলার বিভিন্ন প্রান্তে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। শুধু প্রাণহানিই নয়, কান্দি, ভরতপুর ও বেলডাঙা জুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। বজ্রপাতের জেরে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার জঙ্গিপুর মহকুমার নয়াগ্রাম এলাকা থেকে প্রথম আসে বিপত্তির খবর। কাজ সেরে বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাতে প্রাণ হারাল আবুল কাশেম ও আব্দুল রশিদ নামের ২ ব্যক্তি। সেই একই সময়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় প্রাকৃতিক দুর্যোগের বলি হয় সুরাইয়া খাতুন নামের এক কিশোরী। সন্ধ্যায় আরও এক ব্যক্তি ইব্রাহিম মন্ডল, জমি থেকে ফেরার পথে বজ্রাঘাতে প্রাণ হারান। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে। কান্দি, ভরতপুর ও বেলডাঙা এলাকায় কৃষিজমি ও সবজি চাষের ব্যাপক ক্ষয় ক্ষতির প্রাথমিক খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে। এই অকাল দুর্যোগে ফসলের যেমন ক্ষতি হয়েছে, তেমনিই মানুষের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে গোটা জেলায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa