
রাজধানীর গুলশান-১ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
আজ ২২ সেপ্টেম্বর রাত ১টা ৩৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১টা ৪৪ মিনিটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসন বলেন, গুলশান-১ এর ৩ নম্বর সড়কের ৫০ নম্বর একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। ৮তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ও বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ৩টা ১০ মিনিটে এ নিয়ন্ত্রণে এসেছে, ৫টি ইউনিট কাজ করেছে।
![]()









