- - -

দুই ভাড়াটে আর্মি ওয়াগনার গ্রুপ ও আইআরএ নিয়ে ফ্রান্সে গোপন মিটিং করল ইউনূস

Print News

দুই ভাড়াটে আর্মি ওয়াগনার গ্রুপ ও আইআরএ নিয়ে ফ্রান্সে গোপন মিটিং করল ইউনূস

 

ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে বসে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে এবং নিজের দীর্ঘমেয়াদী ক্ষমতার পুর্নদখলের লক্ষ্যে এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করছেন বলে দাবি করেছেন ব্লিটজ (Blitz) পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী। তাঁর মতে, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্তর্জাতিক ভাড়াটে খুনি ও গুপ্তঘাতক চক্রের পাশাপাশি আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের সাথেও গোপন বৈঠক করেছেন তিনি।

ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মানচিত্র’-এর নিয়মিত টকশো ‘কথোপকথন’-এ যুক্ত হয়ে সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী বাংলাদেশ ও আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।

পিনাকি ভট্টাচার্য ও সাবেক সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক
শোয়েব চৌধুরী জানান, গত ২৮শে মে ড. ইউনূস ফ্রান্সে ২০ জন ব্যক্তির সাথে একটি অত্যন্ত গোপন বৈঠক করেন। এই বৈঠকে বিতর্কিত ও আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, এই বৈঠকের আগে বা পরে তিনি বাংলাদেশের কয়েকজন অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন। তাঁর দাবি, এই সমস্ত অপশক্তি এক হয়ে বাংলাদেশে নতুন করে বড় ধরনের অস্থিতিশীলতা ও দাঙ্গা বাঁধাতে চাইছে।

আন্তর্জাতিক চক্রের সাথে যোগাযোগের দাবি
আলোচনায় সবচেয়ে বড় দাবিটি ছিল আন্তর্জাতিক অপরাধী ও গুপ্তঘাতক চক্রের সাথে ড. ইউনূসের যোগাযোগের প্রসঙ্গ। শোয়েব চৌধুরী বলেন, প্যারিসে অবস্থানকালে ড. ইউনূস রাশিয়ার কুখ্যাত ভাড়াটে সেনা দল ‘ওয়েগনার গ্রুপ’ (Wagner Group) এবং আয়ারল্যান্ডের ‘আইরিশ রিপাবলিকান আর্মি’ (IRA)-এর মতো সন্দেহজনক সংস্থাগুলোর সাথে যোগাযোগ স্থাপন করেছেন। এই সংস্থাগুলোর অধীনে প্রচুর পেশাদার গুপ্তঘাতক রয়েছে এবং এই যোগাযোগের মূল উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে মাইনাস করার এক মারাত্মক ব্লুপ্রিন্ট।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa