- - -

তেলিয়ামুড়ায় নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেফতার 

Print News

তেলিয়ামুড়ায় নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেফতার

 

ভারতের ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া থানা এলাকায় ঘটে গেল এক নাবালিকা নির্যাতনের ঘটনা। ৬ বছরের নিস্পাপ শিশুকে ফুলের প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির নবম শ্রেনীর এক কিশোর নৃশংসভাবে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির বাবা- মা বাড়িতে না থাকার সুযোগে এই জঘন্য অপরাধ সংগঠিত হয়। শনিবার (২৩ মে ) রাতে গোপনাঙ্গে তীব্র যন্ত্রনা অনুভব করলে নাবালিকা বিষয়টি জানায় তার মাকে। রবিবার (২৪ মে) এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের  হাতে তুলে দেয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মামলা লিপিবদ্ধ করেছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa