- - -

আসামের বদরপুরে জলাবদ্ধতা ও ভূমিধস, জনজীবন বিপর্যস্ত, পরিদর্শনে বিধায়ক কমালক্ষ

Print News

আসামের বদরপুরে জলাবদ্ধতা ও ভূমিধস, জনজীবন বিপর্যস্ত, পরিদর্শনে বিধায়ক কমালক্ষ

 

অবিরাম ভারী বর্ষণের জেরে ভারতের আসামরাজ্যের বদরপুর শহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং নিচু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দৈনন্দিন যাতায়াত, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জরুরি পরিষেবা ও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুধু শহরাঞ্চলেই নয়, পাশ্ববর্তী পাহাড়ি ও উঁচু এলাকাগুলিতে ও একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। বেশ কয়েকটি ুএলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কাটিগড়া  সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজ খবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa