
চট্টগ্রামের প্রবর্তক সংঘে হৃদরোগ বিষয়ক সেমিনার শুক্রবার
চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ট্রাস্টি বোর্ড নানা প্রতিকূলতার মধ্যেও প্রায় ৭০০ জন অনাথ ছেলে-মেয়েদের নিজেদের অধীনে রেখে পড়ালেখা করাচ্ছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রবর্তক সংঘ থেকে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ৮ মে সকাল ১০টায় প্রবর্তক সংঘের মাস্টারদা সূর্যসেন অডিটোরিয়ামে ‘হার্ট অ্যাটাক: প্রতিকার ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনার উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
আলোচক থাকবেন কার্ডিওলজিস্ট ডা. এস সি ধর, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক চৌধুরী, অধ্যাপক ডা. এ কে এম মনজুর মোর্শেদ ও ডা. আশীষ দে।
![]()









