- - -

বিজেপি নেতাশুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে খুন

Print News

বিজেপি নেতাশুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে খুন

 

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালা বদলের আবহের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকান্ডে তোলপাড় গোটা রাজ্যে। গেরুয়া ঝড়ে শাসক পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভা গঠন নিয়ে যখন জোর আলোচনা চলছে, ঠিক সেই সময় নৃশংসভাবে খুন করা হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে। জানা যায়, চন্দ্রনাথ রথ আগে ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন। ৫ বছর আগে তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক হিসেবে দায়িত্ব নেন এবং দীর্ঘদিন ধরেই তাঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামে দুস্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানির দোকানের সামনে তাঁর গাড়ির পথ আটকায় একটি চারচাকা যান। এরপর মোটর বাইকে করে আসা কয়েকজন দুস্কৃতীরা পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে এলোপাথাড়ি গুলি চালায়। চন্দ্রনাথ রথের শরীরে অন্তত ৩টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ, কৌস্তভ বাগচী সহ বিজেপির একাধিক শীর্ষনেতা। ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। ভাড়াটে খুনি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুস্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa