- - -

আজ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী

Print News

আজ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী

 

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-এ-বাংলা এ কে ফজলুল হকের ৬৪ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এ দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র ও আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনেও তাঁর অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।

১৯৫৪ সালের ১০ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে তার নেতৃত্বে যুক্তফ্রন্টের অভূতপূর্ব বিজয় হয়। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। তাঁর আমলেই ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। তিনি ব্রিটিশ জামানায় জাতীয় পরিষদের উপ নির্বাচনে খুলনা সদর আসনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa