- - -

শিলিগুড়িতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত 

Print News

শিলিগুড়িতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

 

রবিবার (২৬ এপ্রিল ) নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দাজিলিং জেলার শিলিগুড়ির বাগডোগরা থানা এলাকায়। মায়ের অভিযোগর ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ঘটনার সময় নির্যাতিতার মা কাজে গিয়েছিলেন। অভিযুক্ত বাবা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফাঁকা পেয়ে নিজের মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে নাবালিকার মা বাড়ি ফিরে ঘটনার কথা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের আওতায় মামলা দায়ের করে তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa