- - -

শিলচরে ৩ কোটি টাকার হেরোইন সহ ২ জন গ্রেফতার 

Print News

শিলচরে ৩ কোটি টাকার হেরোইন সহ ২ জন গ্রেফতার

 

আসামরাজ্যের কাছাড়জেলার শিলচর সদর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ) গোপন সূত্রের ভিত্তিতে রামনগর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এমজেড ০১ এফ৬০৬৪ নম্বরের একটি চারচাকা গাড়ি তল্লাশি করে ৩৯টি সাবান কেইসের ভেতর লুকিয়ে রাখা ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় ফাহিম আহমদ বড়ভূইয়া এবং হানিফ আহমদ লস্কর নামে ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটক ২ জনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আওতায় অন্যদের নাম উঠে এলে তাদের বিরুদ্ধে ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa