- - -

দুর্গাপুরে অবৈধভাবে মজুদ ৪০০ লিটার পেট্রোল উদ্ধার, জরিমানা ১ লাখ টাকা

Print News

দুর্গাপুরে অবৈধভাবে মজুদ ৪০০ লিটার পেট্রোল উদ্ধার, জরিমানা ১ লাখ টাকা

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুলালপাড়া গ্রামে অবৈধভাবে মজুদ করা প্রায় ৪০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ পেট্রোল উদ্ধার করা হয়।
জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পেট্রোলগুলো অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে উদ্ধারকৃত পেট্রোল বিতরণ করা হয়।

এসময় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa