
কাছাড়ের বড়খলায় অদ্ভুতদর্শন নবজাতকের জন্ম, উপচে পড়া ভিড়
ভারতের আসামরাজ্যের কাছাড় জেলার বড়খলা বিধানসভার ভাঙারপার জিপির দক্ষিণ সেউতি গ্রামে অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে এক নবজাতকের জন্ম ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ) সকালে বড়খলা রামকমল স্বাস্থ্য কেন্দ্রে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা নজমুল হোসেন এবং মা জরিনা বেগম। জন্মের পরপরই শিশুটির শারীরিক গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করেন পরিবার ও কর্তব্যরত চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গেছে, নবজাতকের শরীরের একাধিক অঙ্গ স্বাভাবিকভাবে বিকশিত হয়নি এবং জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতার লক্ষণ দেখা দিচ্ছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শিশুটিকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান ভিড়ের জেরে বাড়ির পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, এটি একটি বিরল জন্মগত ক্রটির ঘটনা হতে পারে। তাদের মতে, গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাব, পুষ্টিহীনতা বা অন্যান্য জটিলতার কারণে ও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। চর্মরোগ বলে জানান। তবে প্রকৃত কারণ জানতে চিকিৎসার পরীক্ষা অপরিহার্য বলে জানিয়েছেন তাঁরা। চিকিৎসকরা নবজাতকটিকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
![]()









