- - -

ত্রিপুরায় আড়াই বছরের শিশুকে খুন, গ্রেফতার সৎ বাবা

Print News

ত্রিপুরায় আড়াই বছরের শিশুকে খুন, গ্রেফতার সৎ বাবা

 

শনিবার (১৮ এপ্রিল ) ভারতের ত্রিপুরার সাব্রুম মহকুমায় আড়াই বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি সংগঠিত হয়েছে রতন মিনি টিটিএএডিসি ভিলেজের মতু মগ পাড়ায়। মৃত শিশুটির নাম জিষাণ ত্রিপুরা। অভিযোগ, তার সৎ বাবা কেতু ত্রিপুরা (২৬) গলা টিপে তাকে হত্যা করেছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস আগে জিষাণের মা অতিরং গ্রাইভিং (২০) কেতু ত্রিপুরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই তিনি স্বামী ও তার আগের সন্তানের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ, বিয়ের পর থেকেই কেতু প্রায়শই স্ত্রী ও শিশুটির উপর শারীরিক নির্যাতন চালাতেন। কি কারণে এমন নির্মম ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa