
কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কা : নিহত-০২, আহত-০৩
কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ঘোড়াবোঝাই পিকআপ ধাক্কা দিলে বিকাশ (৪৫) ও সাফায়েত হোসেন (৩৫) নামের দুজন ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন । এছাড়াও পিকআপে থাকা তিনটি ঘোড়া এ দুর্ঘটনায় মারা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় হতাহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সকালের দিকে পাবনা থেকে ঘোড়া বহনকারী একটি পিকআপ ভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাফায়েত নামের এক ব্যাক্তি মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ নামে আরেক ব্যবসায়ীর মৃত্যু হয়। এ দূর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, শুকবার সকালে পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পাঁচজন ব্যবসায়ী পিকআপে করে নড়াইলে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় ঘোড়াবাহী পিকআপটি। এতে ট্রাকে থাকা ঘোড়ার পাঁচ ব্যাবসায়ী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত বিকাশ ও সাফায়াতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও এ দূর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়া মারা যায়। বর্তমানে নিহতদের লাশ হাসপাতালেরর মর্গে রয়েছে। হতাহত সবার বাড়ি নড়াইল জেলার বাসিন্দা।
![]()









