- - -

যৌন লালসার শিকার হয়ে চরমপন্থা কিশোরীর, গ্রেফতার বাবা

Print News

যৌন লালসার শিকার হয়ে চরমপন্থা কিশোরীর, গ্রেফতার বাবা

 

বাবার হাতে যৌন কামনার শিকার হয়ে চরমপন্থা বেছে নেয় কিশোরী। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের কামরুপ জেলার রঙ্গিয়ায়। বাবার বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগের জেরে আত্মহত্যা করেছে ১৩ বছরের এক কিশোরী। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এই নির্যাতনের বিষয়টি সে তার মাকে জানিয়েছিল। কিন্তু চরম মানসিক চাপে বুধবার (১৫ এপ্রিল ) নিজের জীবন শেষ করে দেয় ওই কিশোরী। ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত বাবা দুলাল মন্ডলকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রঙালী বিহুর উৎসব মুখর পরিবেশের মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি করেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa