- - -

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

 

” নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়।  মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নাসিরনগর উপজেলা অডিটোরিয়াম হলে পান্তা ইলিশ ও বিভিন্ন ধরনের ভর্তা ভাত খাবারের আয়োজন,
বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের নেতৃত্বে
ও উপজেলা বিএনপির সভাপতি, জাতীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়ের উপস্থিতিতে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বর্ণাঢ্য  বৈশাখী শোভাযাত্রা বের হয়। পরে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত, বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়।  এছাড়া  বৈশাখ উপলক্ষে  আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa