- - -

বিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক

বিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক

 

২২ই মঙ্গলবার ২০২৬ইং নরসিংদীতে পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে অর্জিত এই মর্যাদাপূর্ণ পদক নরসিংদী জেলা পুলিশের জন্য গৌরব ও আনন্দের বিষয়। তাঁর এই অর্জন জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এই গৌরবময় অর্জন ভবিষ্যতে আরও সাফল্য ও সম্মানের পথ সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa