- - -

মহারাষ্ট্রে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ভ্যানের, মৃত অন্তত ৯

Print News

মহারাষ্ট্রে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ভ্যানের, মৃত অন্তত ৯

 

ভারতের মহারাষ্ট্রে এক সিমেন্টের গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩। মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার (১৩ এপ্রিল ) সকাল ১১টায় এক সেতুর উপরে দুই বিপরীত মুখী গাড়িতে সংঘর্ষ হয়। থানের এক সেতুর উপরে উঠে পড়ে ভ্যানটি। উল্টো দিক থেকে আসছিল একটি সিমেন্ট মিক্সার। দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ভ্যানের যাত্রী ৯ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ  নির্ণয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, অতিরিক্ত গতিএকটি সম্ভাব্য কারণ। অপরদিকে, রবিবার (১২ এপ্রিল ) রাতে উত্তরপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় বাস – ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। ধৌলানা -গুলাবতী রোডের উপরেই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কামারে বাসটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই মৃত্যু হয় ৬ জনের। বাকিরা চিকিৎসাধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa