
গুয়াহাটিতে ৪ বাংলাদেশি নাগরিক গ্রেফতার
আসামরাজ্যের গুয়াহাটির দিসপুর থেকে একশিশু সহ ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করল আসাম পুলিশ। তাঁরা অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে ভারতে ঢুকছে বলে দাবি তদন্তকারীদের। এই সঙ্গে গ্রেফতার করা হয়েছে সীমান্তের দালালের কাজ করা এক ব্যক্তিকে। আসাম পুলিশের সীমান্ত বিভাগ গোপন সূত্রে খবর পায়, বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক বৈধ নথি ছাড়াই রাজ্যের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। সোমবার (১৩ এপ্রিল ) অভিযুক্তদের আটক করে দিসপুর থানায় রাখা হয়েছে। পুলিশ জানতে পেরেছে। অবৈধ অনুপ্রবেশের নেপথ্যে রয়েছে পেশায় এক ট্যাক্সি চালক মহম্মদ আক্কাস আলি। দালাল আক্কাসকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর পিছনে কোনও বড়সড় পাচারচক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
![]()









