
পশ্চিমবঙ্গে মা ও শিশু কন্যার আধাপোড়া অর্ধ নগ্ন দেহ ট্রাংকের ভেতর থেকে উদ্ধার
নৃশংস ঘটনা ভারতের পশ্চিমবঙ্গে। ট্রাংকের ভেতর থেকে উদ্ধার হলো মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার আধাপোড়া, অর্ধ নগ্ন দেহ। রবিবার (১২ এপ্রিল ) সকালে শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সন্দেশখালির মণিপুর এলাকায়। ঘটনাস্থলে সন্দেহখালি থানার পুলিশ ও বসিরহাটজেলা পুলিশ। মৃত মহিলার স্বামীর খোঁজ চালাচ্ছে তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল ) রাতের দিকে ওই বাড়ি থেকে পোড়া গন্ধ ্আসছিল। এরপরেই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রবিবার (১২ এপ্রিল ) সকালে পুলিশ এসে ঘরে রাখা ট্রাংক থেকে পোড়া দেহ উদ্ধার করে। কীভাবে এই ঘটনা ঘটল, কে বা কারা যুক্ত, এখনও স্পষ্ট নয়। আরও জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুনিতা মাইতি ও শিশু কন্যার শুদ্ধি মাইতি। তারা সন্দেহখালির মণিপুরের বাসিন্দা। দেহ ২টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে খুন করা হয়েছে মা ও শিশু কন্যাকে। পলাতক রয়েছে গৃহবধূর স্বামী।
![]()









