- - -

বিহারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন

Print News

বিহারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ মেলা দেখে ফেরা হল না বাড়িতে। রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার (১১ এপ্রিল ) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের কাটিহার জেলার ফুলবাড়িয়া গ্রামের কাছে। সূত্রের খবর, হতাহতরা সকলেই আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। তাঁরা ঝাড়খন্ড থেকে মেলা দেখে বাসে করে পূর্ণিয়ার ধামদহ এলাকায় ফিরছিলেন। সন্ধ্যা ৬ঃ ৩০ মিনিটে বাসটির সঙ্গে পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাটিহার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa