- - -

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন এর আয়োজনে দারুন নাজাত বালক-বালিকা হেফজখানা ও মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

Print News

বাঁশখালী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত বালক-বালিকা হেফজখানা ও মাদ্রাসায় মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত ৭ এপ্রিল ২০২৩ খ্রি: শুক্রবার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা. জামাল উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল, সদস্য জামাল উদ্দিন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অভিভাবক মুসল্লী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মুহাম্মদ রিয়াজুল ইসলাম। উদ্ভোধনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইউসুফ জালাল। মাহফিলে অতিথি’রা মাহে রমাদানের গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা এবং রমাদানে করণীয় ও বর্জনীয় সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে কথা বলেন। এছাড়া বক্তারা বলেন সামাজিক ও নৈতিক অবক্ষয় দূরীকরণ ও সু-শিক্ষিত জাতি গঠনের দ্বীনি শিক্ষার মানোন্নয়ন ও গুরুত্ব অপরীসীম। অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মহিউদ্দিন এর মোনাজাত পরিবেশনের মধ্য দিয়ে ইফতার মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa